Pabna



জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র নেতৃত্বে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মৎসজীবিলীগ, তাতীলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই