ঈশ্বরদীবাসীকে স্বাস্থ্যসেবা দিতে লিটনের টেলিমেডিসিন গ্রুপ গঠন
![]() |
| টেলিমেডিসিন সেবায় ঈশ্বরদীতে গ্রুপ গঠন। ছবি- ফেসবুক থেকে সংগৃহীত। |
করোনা পরিস্থিতিতে আপৎকালীন সময়ে ঈশ্বরদীবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম লিটন ব্যক্তিগত উদ্যোগে ঈশ্বরদীতে একটি টেলিমেডিসিন গ্রুপ গঠন করেছেন।
পাবনার সিভিল সার্জন ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তিনি ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই বিশেষ গ্রুপ গঠন করেছেন।
আপৎকালীন সময়ে যারা সাধারণভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অথবা সহজে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্য সেবা পেতে চান তাদের দ্রুততম সময়ের মধ্যে ফোনকলের মাধ্যমে তারা ঘরে বসেই এই সেবা গ্রহণ করতে পারছেন।
প্রয়োজনে স্বাস্থ্যসেবাগ্রহীতাকে এই টেলিমেডিসিন গ্রুপের সদস্যরা নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দিয়ে তার চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। প্রয়োজন পড়লে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষারও ব্যবস্থা করবেন তারা।
এই টেলিমেডিসিন গ্রুপে ডা. নাজমুস সালেহ রাব্বি, ডা. শোভন সাহা, ডা. মালিহা বিনতে মিজান, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. লুৎফুন নেছা লতাসহ কয়েকজন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম লিটন বলেন, 'করোনা পরিস্থিতিতে সরকারি চিকিৎসকদের সহযোগিতা, ঈশ্বরদীবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও দূরের রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিমেডিসিন গ্রুপটি পরিচালনায় গঠন করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী টিম। যারা সর্দি, কাশি, জ্বর, গলাব্যাথা বা শ্বাসকষ্টের মতো রোগে ভুগছেন তারা আতংকিত না হয়ে আপনারা ফোনকলের মাধ্যমে ঘরে বসেই এসব বিশেষজ্ঞ ডাক্তারগনের পরামর্শ নিন।'
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম বলেন, এই টেলিমেডিসিন গ্রুপের মাধ্যমে গ্রামের রোগীরা এই আপৎকালীন সময়ে সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
ডাক্তারগনের নাম ও টেলিফোন নাম্বার :
১) ডা: নাজমুস ছালেহ রাব্বি - 01521-479895
২) ডা: শোভন সাহা - 01726-021148
৩) ডা: মালিহা বিনতে মিজান - 01623-239982
৪) ডা: ফাতেমাতুজ্জহুরা - 01621-472334
৫) ডা: লুৎফুন্নেসা লতা - 01798-622663।
২৪ ঘন্টা জরুরী সেবায় +88 01318-644633 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই