ধ্রুবতারা ফাউন্ডেশনের উদ্যোগে পাবনা শহরের বিভিন্ন জায়গায় রাতের খাবার বিতরণ
"বাজান, কাইল রুযা। পরভাতে খাওয়ার জন্নি কয়ডা মুড়ি নিয়ে আইছিলাম। যাইক গে বাজান, পরভাতে তুমারে দিয়া খাবার খায়ে কাইল রুযা থাকপের পারবনে।"- মুখভরা হাসি নিয়ে কথাটা বললেন একজন এটিএম বুথের গার্ড।
নিজস্ব প্রতিবেদক/পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ধ্রুবতারা ফাউন্ডেশনের তরুণ সদস্যরা হঠাৎ সিদ্ধান্ত নেয় ২৪ এপ্রিল রাতে পাবনা শহরের বিভিন্ন মার্কেটের নাইট গার্ড, রিক্সাচালক সহ রাস্তায় যারা থাকেন তাদেরকে রাতের খাবার দেবে। সন্ধ্যা ৭ টা থেকে অটোতে করে ভ্রাম্যমাণ ভাবে শুরু হয় তাদের বিতরণের কাজ।
নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বিভিন্ন মার্কেট ও ব্যাংক/বুথের নাইটগার্ড, রিক্সাচালক, গরীব পথচারীদের মাঝে রান্না খাবার বিতরণ করে। বিতরণ কাজে উপস্থিত ছিলেন দীপ্ত কুমার ঘোষ, কৃষ্ণেন্দু সাহা, ফেরদৌস জামিল তূর্য, কৌশিক মালিথা ও নয়ন আহমেদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। হয়তো আজ রাতের জন্য একটু হলেও হাসি ফোঁটাতে পেরেছে কিছু মানুষের মুখে।


কোন মন্তব্য নেই