ঈশ্বরদীতে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গোয়ালবাথান এলাকা থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিনাজ প্রামাণিক (৫৫) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুলতানপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, শনিবার সন্ধায় বাড়ি থেকে বেড় হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি দিনাজ। আজ রোববার সকালে স্থানীয়রা মুলাডুলির গোয়ালবাথান গোরস্থান সংলগ্ন এলাকায় গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে দিনাজ প্রামাণিকের পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে।
ওসি আরো জানান কারা কি কারনে হত্যা করেছে সেটা জানাযায়নি। তবে ধানা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা দিনাজ প্রামাণিককে হত্যা করেছে।

কোন মন্তব্য নেই