Pabna



এমপি জলি’র নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে খাদ্য সংকটে পড়া সদর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে পৌর ১৩নং ওয়ার্ডে এই সকল নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি। খাদ্যসামগ্রী মধ্যে চাল, ডাল, আটা ও আলু রয়েছে।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস এর কারণে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মক্ষম হয়ে পরেছে, দেখা দিয়েছে খাদ্য সংকট আর এই খাদ্য সংকট কাটিয়ে তুলতে  আমার ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা ও ৩শত খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিতরণ অব্যহৃত থাকবে বলেন জানান তিনি।

কোন মন্তব্য নেই