Pabna



হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনের দেয়া খাদ্য সামগ্রী ক্যামেরা পার্সনদের মধ্যে বিতরণ করলেন টিসিএ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
করোনায় দুর্যোগ কালীন বিরুপ পরিস্থিতিতে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) উদ্যোগে হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন’র সহযোগিতায় ক্যামেরা পার্সনদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার দিনভর নিরাপদ দুরত্ব বজায় রেখে এই কাজ করেছেন। 
আজ শুক্রবার ক্যামেরাপার্সনদের সংগঠন টিসিএ কার্যালয়ে সহযোগী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন’র ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সহায়তা পণ্য পৌছে দেয়। সহায়তা পণ্যের মধ্যে প্রতিজনের জন্য রয়েছে ৮ কেজি করে চাল, আাটা ২ কেজি, ১ কেজি ডাল, সাবান, ১ লিটার তেল। হেলথকেয়ারের ডিস্ট্রিবিউশন এর সিনিয়র  ম্যানেজার মোঃ সেজাউদ্দিন  বলেন, হেলথ কেয়ার সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে হেলথ কেয়ার। করোনা সংকট কালীন সময়ে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।  একই সাথে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনের কর্মকর্তাবৃন্দ।

কোন মন্তব্য নেই