আরিফপুরসহ বিভিন্ন স্থানে আরও ৯৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিল স্কয়ার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা পৌরসভা ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আরও সাড়ে ৯শ করোনায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধায়নে পৌর এলাকার আরিফপুর সদর গোরস্থান ইদগাঁহ মাঠ, ঈমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠ এবং বাংলাদেশ ঈদগগাহ মাঠে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌরসভা পৌর এলাকার ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ছাড়া স্কয়ার গ্রুপ করোনা সংকটকালে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে পৌর এলাকাসহ জেলার তৃনমুলের একটি বড় জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

কোন মন্তব্য নেই