করোনা দুর্যোগে পাবনার সাংবাদিকদের পাশে দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চপ্পু
![]() |
| দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু। |
নিজস্ব প্রতিবেদক/পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
করোনাকালীণ দুর্যোগে পাবনার সাংবাদিকদের পাশে দাড়িয়েছে দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু।
করোনাকালীণ দুর্যোগে পাবনার সাংবাদিকদের পাশে দাড়িয়েছে দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু।
রোববার দুপুরে পাবনার প্রেসক্লবের ৫০ জন সদস্যর মধ্যে তার পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সহ- সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, কোষাধ্যক্ষ শুশিল কুমার তরফদার, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, নির্বাহী সদস্য, আব্দুর রশিদ, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, মোসতাফা সতেজ, সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সহসভাপতি কামাল ছিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পাবনা প্রেসক্লাব তিনদফায় খাদ্য সহায়তা হিসাবে প্রতি পরিবারে চাল, ডাল, তেল লবন, আলু, সাবান ইত্যাদি বিতরণ করে।
দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এই উপহার ভালবাসার প্রতীক। আগামীতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই