স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার ভাঙ্গুড়ায়
ভাঙ্গুড়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাগুড়ায় স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগের মামলায় এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলশি। আটক ব্যাক্তি সাকাবুল ইসলাম (৩৫)। সে উপজলোর পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামরে মধু প্রামাণকিরে ছেলে। শনবিার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলশি ও এলাকাবাসী জানায়, সাকাবুল একযুগ আগে ঢাকায় টেক্সিক্যাব চালাতেন। ছয় বছর পর সে গ্রামে এসে পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার পুঙ্গলি ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের এক কৃষি পরিবারের কন্যাকে বিয়ে করেন। বিয়ের পর চার বছর ঢাকায় তাদের সংসার ভালোভাবেই চলছিল। একপর্যায়ে গত দু’বছর আগে ঢাকা ছেড়ে স্ত্রীকে নিয়ে সে ভাঙ্গুড়ার গ্রামের বাড়িতে চলে আসেন। গ্রামে ফিরে সে কিছু বখাটেদের পাল্লায় পরে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এর কিছুদিন পরেই সাকাবুল স্ত্রীকে জোরপূর্ববক তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আর সাকাবুল তার স্ত্রীর কোনো খোঁজখবর রাখেনি।
এমনকি ওই গৃহবধূর বাবা-মা সাকাবুলের পরবিাররে সঙ্গে যোগাযোগ করে তাদরে মেয়েকে স্বামীর সংসারে পাঠাতে ব্যার্থ হন। এ অবস্থায় নিরুপায় হয়ে ওই গৃহবধূ স্ত্রীর ভরণপোষণের দাবিতে তার স্বামীর বিরুদ্ধে পাবনার সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত ভাঙ্গুড়া থানা পুলিশের মাধ্যমে সাকাবুলকে একাধকিবার বিষয়টি সমাধান করার তাগিদ দিলেও সাকাবুল ও তার পরিবার বিষয়টি গুরুত্ব দেয়নি। এতে আদালত সাকাবুলকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করে। সেই ওয়ারেন্টের ভত্তিেিত শনবিার সকালে সাকাবুলকে গ্রেফতার করে থানা পুলিশ।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম উদ্দিন বলনে, স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ার মামলায় আদালতের আদেশে সাকাবুল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আজই তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই