ইয়েস ফাউন্ডেশন এর উদ্যােগে খাদ্যসামগ্রী বিতরন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
জয় বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড প্রাপ্ত দেশের অন্যতম তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার সহযোগী সংগঠন ইয়েস ফাউন্ডেশন’র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করো হয়েছে। করোনা সংকট কালীন সময়ে গত কয়েক দিন ধরে পাবনা পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ টি পরিবারকে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্যদ্রব্যর মধ্যে চাউল, আটা, ডাউল, আলু, চিনি, লবন ও তেল রয়েছে। খাদ্য দ্রব্যগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন ইয়েস ফাউন্ডেশনের ফাউন্ডার জয়বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড বিজয়ী রাহাত হোসেন পল্লব, ইয়েস ফাউন্ডেশন’র সভাপতি হাবিবুর রহমান রিংকু, ইয়েস ভলেন্টিয়ারস টিমের প্রেসিডেন্ট রায়হান হোসেন পিয়াস, সহ-সভাপতি সেজ্জাতুল হক শৈশব, মাসুক আহমেদ, ফারদিন মৃধা, এহসান হাসান সাকিব, তৌসিফ রায়হান রিজভী প্রমুখ।
ত্রান বিতরণকালে রাহাত হোসেন পল্লব বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আজ বিপর্যস্থ, অসহায় ও দুস্থ মানুষ গুলো লকডাউনের ফলে খাদ্যসামগ্রী মজুদ করতে পারছে না। তাই আমরা ইয়েস ফাউন্ডেশন নিজস্ব উদ্যােগে ৩০ টি পরিবার যেন ১ মাস স্বচ্ছল ভাবে চলতে পারে সেই দায়িত্ব কাধে তুলে নিয়েছি। এ সময় তিনি পাবনায় প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবী সংগঠনসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন রয়েছে তারা যেন সবাই একত্রিত হয়ে দেশের এই ক্রান্তিকালে সকল দুস্থ অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে থাকে এই আহবান জানান এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইয়েস ফাউন্ডেশন জনগনের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
YESCOVID19FoodBank নামে এই প্রজেক্ট টিম সমন্বয় করনে ইয়েস ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অডিনেটর মাহবুবা আক্তার মাটি।

কোন মন্তব্য নেই