Pabna



চাটমোহর থেকে সাড়ে ৩ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে যাচ্ছে

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
মরণঘাতী করোনা সংকটের মধ্যেও থেমে নেই কৃষি শ্রমিকরা, জীবিকার সন্ধানে ছুটছে দেশের বিভিন্ন প্রান্তরে। পাবনার চাটমোহর উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। করোনা ভাইরাস সংক্রামণে মৃত্যু জেনেও পরিবারের আর্থিক চাহিদা মেটানোই বেশি জরুরি হয়ে পড়েছে কৃষি শ্রমিকদের। 

উপজেলা কৃষি কর্মকর্তা এ মাসুম বিল্লাহ জানান, ইতোমধ্যে ৩ হাজার ২’শ ৮৪ জন কৃষিশ্রমিক ধান কাটার জন্য রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নেত্রাকোনা, সুনামগঞ্জ, নাটোর, যশোর, টাঙ্গাঈলসহ দেশের বিভিন্ন স্থানে চলে গেছে। যাতাযাতের গাড়ি সমস্য হলে তাদের গাড়ি ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক সপ্তাহ আরো অনেক কৃষি শ্রমিক বাহিরে যাবেন ধান কাটতে। 

গত মঙ্গলবার পর্যন্ত ৫ থেকে ৪০ জন কৃষি শ্রমিক গ্রুপ হয়ে তারা ধান কাটার কাজে চলে গেছেন। গন্তব্যে পৌচ্ছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষি শ্রমিকদের নাম ঠিকানা, মোবাইল নং অফিসে সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেক কৃষি শ্রমিককে নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদ প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ সূত্রে আরো জানা গেছে, যে সমস্থ কৃষি শ্রমিক স্বাস্থ্য পরীক্ষার করতে ইচ্ছক তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে স্বাস্থ্য পরীক্ষার কথা বলতেই অনেক কৃষিশ্রমিক ভয়ে তা করতে চাচ্ছে না। তবে অনেক কৃষি শ্রমিক তারা দলবদ্ধ হয়ে গোপনে বিভিন্ন স্থানে ধান কাটতে চলে গেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই