করোনায় মানসিক রোগীকে উদ্ধার ও চিকিৎসা করালো সমাজসেবার প্রবেশন কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদরের হেমায়েতপুর এলাকায় মমতাজ খাতুন (৩৪) নামে একজন এতিম মানসিক রোগীকে উদ্ধার করেছেন সমাজসেবার প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ। প্রবেশন কর্মকর্তা উদ্ধারের পর নিজ উদ্যোগে মানসিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তির ব্যবস্থা করেন। মমতাজ খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষের বাসায় ঢুকে লোকজনকে জড়িযে ধরে ও রাতে বিভিন্ন বাসায় চলে যায়। এমতাবস্থায় এই করোনা পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কে চড়িয়ে পরে।
বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা খবর পেয়ে মেয়েটিকে খুজে উদ্ধার করে এবং মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
একাবাসী জানায়, মেয়েটি ছোট বেলায় সুস্থ ছিল, তার বিবাহ হয় ওই এলাকারই একজন মুদি দোকানদারের সাথে। ওই লোকটিও মানসিক বিকারগ্রস্থ’ ছিল। পরে সংসার থেকে তাকে বের করে দেয়ায় মেয়েটি এক সময় মানসিক অসুস্থ হয়ে পরে।
প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ বলেন, মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়, আজকে বেড ফাকা না থাকায় শনিবারে তাকে বেডে তোলা হবে এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় থেকে তার চিকিৎসা খরচ মেটানোর ব্যবস্থা করা হয়েছে একই সাথে পরবর্তীতে প্রবেশন অফিস থেকে অন্যান্য সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।
এমন উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই