Pabna



ঈশ্বরদী এটিআইতে কথিত যুবলীগ নেতা চাঁদা না পেয়ে প্রশিক্ষককে মারপিটের সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার দলীয় প্যাডে জেলা যুবলীগের আহবায়ক আলী মুতজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত প্রতিবাদ।
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের কথিত নেতা রুহুল আমিন কুদ্দুসের (৪৮) দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক মিজানুর রহমানকে মারপিটের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবলীগ ও ঈশ্বরদী পৌর যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শিহরান শরীফ তমালের সাথে কথিত রুহুল আমিন কুদ্দুস।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার দলীয় প্যাডে জেলা যুবলীগের আহবায়ক আলী মুতজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত প্রতিবাদটিতে তারা উল্লেখ করেন, গত ২৯ এপ্রিল পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত চাদাবাজী মামলার আসামী রুহুল আমিন কুদ্দুসকে ঈশ্বরদী পৌর যুবলীগের সহ সাধারন সম্পাদক বলা হয়েছে। যাহা সঠিক নয়। প্রতিবাদ লিপিতে তারা আরো উল্লেখ করেন, রুহুল আমিন কুদ্দুস ঈশ্বরদী পৌর যুবলীগ বা যুবলীগের কোন নেতা বা সদস্য নয়। তারা রুহুল আমিন কুদ্দুসকে পৌর যুবলীগের নেতা হিসেবে সংবাদটি প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই ধরনের প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব ও।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী পৌর শাখার দলীয় প্যাডে সভাপতি আলাউদ্দিন বিপ্লবের স্বাক্ষরিত প্রতিবাদ।

কোন মন্তব্য নেই