ফরিদপুরে আরো একজন করোনা সনাক্ত, পাবনায় মোট ১১
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় আজ আরো একজনের করোনা পজিটিভ এসেছে। তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামে। তার বয়স ৩৭ বছর।
পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বাড়িতে আসেন। তার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নাই। সন্দেহবশত গত ২৯ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি এখন হোম আইসোলেশন এ থাকবেন। প্রশাসন গ্রামটি লকডাউন করেছে৷ পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করা হবে।
এ নিয়ে পাবনায় মোট ১১ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন সুজানগর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়।

কোন মন্তব্য নেই