Pabna



সাঁথিয়া ও ভাঙ্গুড়ায় আরো দুইজনের করোনা সনাক্ত, এ নিয়ে জেলায় মোট ১৫

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার সাথিয়া ও ভাঙ্গুড়া উপজেলায় আরো দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায়  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। এর ভেতর একজন সুস্থ্য হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সিভল সার্জন মেহেদী ইকবাল।

তিনি জানান, নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই। অপরজনের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়। তিনি কলেজছাত্র।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম জানান, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আক্রান্ত তরুণের বয়স ২০ বছর। তিনি গাজীপুরে একটি কলেজে অনার্সে পড়াশোনা করেন। গত ২৭ এপ্রিল বাড়িতে আসার পর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তারপর গত ৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তার ফলাফলে পজেটিভ এসেছে। তার শরীরে করোনার উপসর্গ আছে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুজ জান্নাত জানান, হাসপাতালের স্বাস্থ্যকর্মীর বয়স ৪০ বছর। তিনি এমটিপিআই পদে কর্মরত। তার বাড়ি পৌর সদরের পিপুলিয়া মহল্লায়। করোনা সন্দেহে ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজ করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় গত ৩০ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, এ নিয়ে পাবনায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। এর মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

কোন মন্তব্য নেই