সাঁথিয়ায় গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সাঁথিয়া প্রতিনিধি-
আজ রোববার (২৪ মে) সকালে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ছাতক বরাট গ্রামের এক পুকুর পাড়ের আম গাছ থেকে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুর রউফ (৫৫) নামের ওই গরু ব্যবসায়ী ছাতক বরাট গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা ও ওই গ্রামের এস্কেন শেখ এর ছেলে।
এলাকাবাসী ও পুলিশের ধারনা সে হয়তো গরুর ব্যবসায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে মনের কষ্টে গলা ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে।
পরিবারের দাবি গত সন্ধ্যা রাত থেকেই নিখোঁজ ছিলেন আব্দুর রউফ।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে লাশ ময়না তদন্তের পর পর মূল ঘটনা জানা যাবে বলেও জানান ওসি।

কোন মন্তব্য নেই