Pabna



ঈশ্বরদীতে আরো একজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩ জন


ঈশ্বরদী প্রতিনিধি/পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ঈশ্বরদীর শাহিনুর ইসলাম সারিং (৩০) নামে এক ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। সে সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের শামসের রহমান শাম হুজুরের ছেলে। 
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার শাহিনুর ইসলামের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। 

শাহিনুর রহমান সারিং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। সে আউট সোসিং হিসেবে  কাজ করতো। 

শাহিনুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোসিং হিসেবে ওয়ার্ড বয় পদে কর্মরত। গত ৫ মে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার (১২ মে) লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুঠোফোনে তাকে জানানো হয় তার ফলাফল পজেটিভ এসেছে। 

এর আগে গতকাল সোমবার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা পরীক্ষা করে ফলাফল পজেটিভ আসে ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি গোলাম মোস্তফা বাচ্চু। তিনি শহরের বিমানবন্দর সড়কের রহিমপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও গত শুক্রবার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের রেহানুল করিম রেবিন নামে এক স্বাস্থ্য কর্মীর করোনা ফলাফল পজেটিভ আসে। তিনি নাটোর জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান শাহিনুর রহমানের করোনা ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। আগামীকাল বুধবার তাঁর বাড়িতে প্রশাসনের লোকজনকে নিয়ে যাবো। তাঁর বাড়ি লকডাউন করা হবে। 

কোন মন্তব্য নেই