কৃষকের ধান কেটে ঘড়ে তুলে দিলো সেচ্ছাসেবক লীগ নেতা ভিপি আজিজ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনা পরিস্থিতি ও দেশের দূর্যোগপূর্ণ মুহুর্তে সেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাড়িয়েছে পাবনা জেলা সেচ্ছাসেবকলীগ নেতা ও কর্মীরা। সরকারী বুলবুল কলেজের সাবেক ভিপি ও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আব্দুল আজিজের নেতৃত্ব শনিবার সকালে পাবনার সদর উপজেলা চর-আশুতোষপুর মজিব বাঁধের নিচে কৃষকদের ক্ষেত থেকে ধান কেটে ঘড়ে তুলে দেন তারা।
এ সময় ভিপি আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এবং সারা বাংলাদেশের কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সিদ্ধান্তের কর্মসূচি হিসেবে বর্তমানে দেশে ইরি বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কৃষক ধান কাটার শ্রমিক সংকটে পড়েছে তাই সাধারণ কৃষকের ধান কেটে ঘড়ে তুলে দিচ্ছে সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, সুজানগর সেচ্ছাসেবকলীগ সাইদুল, ঈশ^রদী উপজেলা সেচ্ছাসেবকলীগ সুজন ও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবু, আনোয়ার, সামাদ, রেজাউর, মামুন ,মমিন, রিপন, জাকারিয়া, রনি, মতিউর, মইনুল, দুলাল প্রমূখ।
সেচ্ছাসেবকলীগের চর-আশুতোষপুরে ধান কেটে দেওয়ায় ওই এলাকার কৃষকরা খুশি হয়েছেন। এ সময় কৃষকরা বলেন, তারা রোজা থেকে আমাদের সাথে দেশের স্বার্থে ধান কেটে দিলেন সত্যিই আমরা কৃতজ্ঞ বলেও জানান কৃষকরা।


কোন মন্তব্য নেই