পাবনায় ভার্চুয়াল পদ্ধতিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
তথ্য প্রযুক্তির জ্ঞান স্বল্পতা এবং বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে পাবনার আইনজীবীরা ভার্চুয়াল আদালত বর্জন করে মঙ্গলবার সকালে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
পরে দুপুরে পাবনা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট আইনজীবীর বাসভবনে ইন্টারনেট সংযোগ, স্মার্ট ফোন, ল্যাপটপ, স্ক্যানার মেশিন ও নিরবিচ্ছিন্ন বিদুৎ থাকা জরুরি। এমতাবস্থায় আইনজীবীদের তাৎক্ষণিকভাবে এই এসব সরঞ্জাম কেনার মত সামর্থ্য অনেকরই নেই।এছাড়া ভার্চুয়াল পদ্ধতি সম্পর্কে ৯৯ শতাংশ আইনজীবীর কোন জ্ঞান ও প্রশিক্ষন না থাকায় আদালত কার্যক্রমেে অংশগ্রহন না করার সিদ্ধান্ত নেয়া হয়।।

কোন মন্তব্য নেই