আতাইকুলা সুজানগর সড়কের কাজ দুই বছরেও শেষ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
আতাইকুলা সুজানগর রোডে প্রায় দুই বছরেও কনস্ট্রাকশনের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
আপনাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আতাইকুলা সুজানগর রোড ,প্রায় দুই বছর যাবৎ রাস্তার কার্পেটিং উঠায়ে সংস্কারের জন্য রাস্তায় বালি খোয়া রেখে চলে গেছে ইজারাদার, এই রাস্তায় যারা চলাচল করেন তারাই বোঝেন এই রাস্তাতে চলতে কত কষ্ট হয়। দীর্ঘদিন ইজারাদারদের অবহেলার কারণে এই রাস্তায় চলাচলকারি হাজার হাজার যানবাহন ও সাধারন মানুষ অবর্ণনীয় কষ্টে যাতায়াত করতে হচ্ছে। পাবনা সড়ক ও জনপথ থেকে মাটি ভরাট করে সমান করে দিলেও এখান দিয়ে যেন ভ্যান ও মোটরসাইকেল যাতায়াত না করতে পারে সে কারণে কে বা কাহারা আবারো খাল (পাগার) কেটে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। সুতরাং রাস্তাটি আবারো চলাচলের উপযোগী করতে সচেতন মহল, লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দাবি করছে।


কোন মন্তব্য নেই