Pabna



ঈশ্বরদী হাসপাতালের আরএমও ডাঃ শামীমকে রামেকের আইসিইউতে স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীমের অবস্থার অবনতি হওয়ায় রামেকের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের অবস্থার অবনতি হলে রোববর ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে রেফার্ড করা হয়। এর আগে তার মা আলো বেগমের (৬৫) শুক্রবার রাত ৯টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহ ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার মাকে দাফনের পর ডা: শামিম গত শনিবার শরীরের অবস্থা খুবই খারাপ হলে পাবনা কোভিড হাসপাতালে ভর্তি হয়।

এদিকে করোনা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ডাঃ শফিকুল ইসলাম শামীম। পাবনা কোভিড হাসপাতালে দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। 

তার নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম শামীম গত ১ সপ্তাহ ধরে সর্দি, জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় শনিবার নিজের মাকে দাফন শেষে পাবনা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। তিনি ইতিমধ্যে তার করেনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর জানান, ডাঃ শামীমের রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি, তবে তার রিপোর্ট পজিটিভ বলে জেনেছি। তার অবস্থা গুরুতর হওয়ায় কোভিড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। 
তবে, রবিবার রাতের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা: শামীমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে। 

কোন মন্তব্য নেই