Pabna



বায়ু দূষণে বিপর্যস্ত নয়াদিল্লির জনজীবন

তৃতীয় দিনের মতো মারাত্মক বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লীবাসীর জীবন।রাষ্ট্র পরিচালিত সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফোরকাস্টিং এন্ড রিসার্চ (এসএএফএআর)-এর তথ্য মতে, সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ২৪৬।

একিউআই জিরো থেকে ৫০ হলে ভাল, ৫১ থেকে ১শ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২শ হলে চলনসই, ২০১ থেকে ৩শ হলে খারাপ, ৩০১ থেকে ৪শ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫শ মারাত্মক।
 
এদিকে দীপাবলী উৎসবের আর মাত্র দুসপ্তাহ বাকী। এ উৎসবকালে দেশটির বায়ু দূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে।

এদিকে দেশটির পরিবেশ দপ্তর এক বিবৃতিতে বলেছে, পরিবেশ মন্ত্রী বায়ূ দূষণ রোধে সকল কর্মকর্তা ও সংস্থাসমূহকে যুদ্ধাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
 
দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার দীপাবলী উৎসব চলাকালে আতশবাজি পোড়ানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। কোর্টের নির্দেশে বলা হয়েছে, দীপাবলি ও অন্যান্য উৎসবের সময়ে কেবলমাত্র রাত ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত আতশবাজী পোড়ানো যাবে। এছাড়া কেবল সবুজ আতশবাজী বিক্রির অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।

কোন মন্তব্য নেই