Pabna



সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের হিজরা জনগোষ্ঠী ও অসহায়দের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
পাবনায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে হিজরা জনগোষ্ঠী ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে ১শ জন হিজরা জনগোষ্ঠীকে এ সকল সহায়তা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক, ও সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন, পাবনা জেলা শাখার সভাপতি রাশেদুল কবির। তিনি বলেন, আজকে সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন, পাবনা জেলা শাখার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, ভবিষ্যতে ত্রান বিতরণ অব্যাহত থাকবে। এ সহায়তার এছাড়া সমাজসেবা অধিদফতর কতৃক সহায়তা কার্যক্রম চলছে,সামনে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আরো বড় আকারে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সহায়তা দেয়া হবে। 
প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ জানান, উপ-পরিচালক মহোদয় ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করেছেন, তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অতি শীঘ্রই সহায়তা পৌছে যাবে তাদের ঘরে ঘরে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারি পরিচালক খন্দকার গোলাম সরোয়ার, শহর সমাজসেবা অফিসার মো: হাফিজ আহমেদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ। এ সহায়তা পেয়ে হিজড়া জনগোষ্ঠীর মাঝে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

কোন মন্তব্য নেই