সুজানগরে কামরুজ্জামান উজ্জ্বলের খাদ্য সহায়তা পাচ্ছে অসহায় মানুষ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিশ্ব ব্যাপি মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে সাধারণ মানুষের পাশে থাকতে হ্মুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান উজ্জ্বল।
শনি ও রবিবার সকাল থেকে উপজেলার মানিক হাট ইউনিয়নের বনকোলা বাজারে কামরুজ্জামান উজ্জ্বলের নিজস্ব অর্থায়নে প্রায় দেড় শতাধিক দিনমজুর কর্মহীন ও গরীব দুঃস্থ মানুষের মাঝে গরীব ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গরীব মানুষের মাঝে চাল বিতরণ করেন, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাসউদ্দীন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ব্যবসায়ী কবির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি এস.এম সোহাগ হোসেন, সুজানগর এন, এ কলেজের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।

কোন মন্তব্য নেই