Pabna



সুজানগরে ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। 

তিনি বলেন, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ৮ জনের নমুনা করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন, সুলতান আহমেদ (২৩), আলমগীর কবির (৩০),মিনারুল ইসলাম (৪২),ফরিদ আহমেদ (৩৮), মিজানুর রহমান (৩০),শ্রী মিশু চন্দ্র মহন্ত(৫৫), নজরুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর আলম (৪০)। 

কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর জরুরী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার  সার্কেল ফরহাদ হোসেন।


কোন মন্তব্য নেই