সাঁথিয়ায় স্বল্প মুল্যের চাউল আত্মসাতে ডিলারশীপ বাতিল, মেম্বরের সম্মানী ভাতা বন্ধ
পাবনার সাঁথিয়ায় স্বল্পমল্যের (১০টাকা মুল্যের) চাউল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলারশীপ বাতিল করা হয়েছে, স্থানীয় মেম্বরের সম্মানীভাতা বন্ধ রাখা হয়েছে বলে উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ জানান।
জানাযায়, উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বল্প মুল্যের (১০ টাকা কেজি মুল্যের) চাউলের ডিলার আঃ রবের বিরুদ্ধে হত-দারিদ্রদেরকে চাউল না দিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠে। ওয়ার্ডের ১৩ জন অভাবীকে ৪ বছর ধরে চাউল দেওয়া থেকে বঞ্চিত করায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার জেলা ,প্রশাসক ও র্যাব বরাবর অভিযোগ করেন। উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হানকে তদন্ত করার নিদের্শ দেন। তদন্ত করে অভিযোগের সত্যতা থাকায় উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ গত ডিলার আঃ রবের ডিলারশীপ বাতিলসহ পূনরায় ডিলার নিয়োগের করা ও সাময়ীক ভাবে মেম্বর ইমদাদুল হক সাগরের সম্মানী ভাতা বন্ধ রাখার নিদের্শ দেন।
সাঁথিয়ায় স্বল্প মুল্যের চাউল আত্মসাতের অভিযোগে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ডিলার রব অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি মিথ্যা বলে প্রতিবাদ দেন। বিএনপি জামায়াতের অপ্রপ্রচার হিসাবে আখ্যা দিয়ে আসছিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব নূর মোহম্মদ জানান, উপজেলা নিববার্হী অফিসারের নির্দেশে ডিলার আঃ রবকে বাতিল করায় গতকাল বৃহস্পতিবার উক্তস্থানে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই