পাবনায় সব দোকান বন্ধ থাকলেও বিগ বাজার খোলা, অন্য ব্যবসায়ীদের ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনা শহরের সব দোকানপাট বন্ধ থাকলেও সরকারী নির্দেশনা মানছে না বিগ বাজারসহ কয়েকটি বিপনী বিতান। দেশে করোনা ভাইরাস সংক্রমনের পর সারাদেশে অঘোষিত ভাবে লকডাউন হয়ে যায়। পরে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কবীর মাহমুদ চলতি মাসের ১০ তারিখে শর্ত সাপেক্ষে দোকান-পাট খুলে দেওয়ার অনুমতি দেয়। পরে নিরাপদ দুরত্ব, স্বাস্থ্য বিধি না মেনে মার্কেটে লোকজন কেনা কাটা শুরু করেন। একই সাথে পাবনাসহ সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ফেলে জেলা প্রশাসক কবীর মাহমুদ গত ১৮ মে গণবিজ্ঞপ্তি জারী করেন। তাতে উল্লেখ করা হয়, পাবনায় সকল দোকান পাট বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। একই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে শহরে আজ অবধি মাইকিং করা হচ্ছে।
অথচ পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এ আর কর্নারের ৩য় তলায় ইসলামি ব্যাংক সংলগ্ন বিগ বাজার খোলা রয়েছে বলে একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করেন। তারা বলেন, একই শহরে দুই ধরনের নিয়ম মানা যায়না। কেউ ব্যবসা করবে আর কেউ না খেয়ে থাকবে তা কি করে হয়। প্রশাসনের বিষয়টি নজর দেয়া দরকার বলে মনে করেন। বুধবার দুপুরে ওই বাজারে ঘুরে দেখা গেছে পর্যাপ্ত স্যানিটাইজারও নেই। অনুসরণও করা হচ্ছেনা নুন্যতম স্বাস্থ্যবিধিও।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বিষয়টি জানা নেই বলে তিনি বলেন, আমি খোজ নিচ্ছি। তবে তিনি বার বার জানতে চান কোথায় কোন দোকান খোলা আছে।


কোন মন্তব্য নেই