Pabna



পাবনায় উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান।
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার ৯ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৯ জন সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনার ৯ উপজেলার ৬টিতে আওয়ামীলীগ এবং ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

কোন মন্তব্য নেই