Pabna



সাংবাদিক শাহীনের পিতার ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
৭ মার্চ বৃহস্পতিবার চ্যানেল টোয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমানের পিতা চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবনে বৃহস্পতিবার বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ যোহর বাহাদুরপুর জামিয়া কওমীয়া হাফেজী মাদারাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মার্চ দুপুরে সাংবাদিক শাহীন রহমানের পিতা আব্দুর রাজ্জাক (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

কোন মন্তব্য নেই