Pabna



পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে র‌্যাবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় কর্মরত সাংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান। 
বুধবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদ্য যোগদানকারী  ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান পাবনা র‌্যাব ক্যাম্পের বিভিন্ন অভিযানিক সফলতার চিত্র তুলে ধরেন। 
এ সময় তিনি বলেন, ব্যাব-১২ পাবনা ক্যাম্প খুন, অপহরণ, মাদক নিয়ন্ত্রন,জঙ্গী দমন, ছিনতাই, চাঁদাবাজী, চুরি ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করাসহ দুঃষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে পাবনার জনগনের আস্থা অর্জন করেছে। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আগামীতে অপরাধ নির্মূলে র‌্যাবের কর্মকান্ডে সাংবাদিকদের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই