ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ঐহিত্যবাহী ইছামতি নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ খুব শিঘ্রই শুরু করা হবে।
তিনি বলেন, সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। পাবনাতেও তার ব্যতিক্রম ঘটবে না। ইতিমধ্যে আব্দুল হামিদ রোডের দুই পাশের, রূপকথা রোডের দু‘পাশের, বাইপাশ এলাকার এবং ঢাকা রোডের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা গুলো বলেন। সংগঠনের আহ্বায়ক দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং বাপাউবো পাবনার সহকারী পরিচালক মোশাররফ হোসেন। মানববন্ধনে আরোও বক্তব্য দেন বিশিষ্ট শিাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম,প্রফেসর অধ্য ( অবঃ) আব্দুল করিম, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্য এনামূল হক চৌধুরী টগর, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, বাপা পাবনা জেলা শাখার সেক্রেটারী আব্দুল হামিদ খান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, রিপোটারস ইউনিটি পাবনার সেক্রেটারী কাজী মাহবুব মোর্শেদ বাবলা,কৃষিবিদ জাফর সাদিক, দৈনিক সিনসা নিবার্হী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, ওসাকার উপ-পরিচালক মাজাহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা এডওয়ার্ড কলেজ ইউনিটির উপ-যুব প্রধান রাসেল হোসাইন।
উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক মুহাঃ মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার বিশ্বাস, বাঁচতে চাই পরিচালক আব্দুর রব মন্টু, সময় টিভির জেলা প্রতিনিধি সৈকত আফরোজ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ মির্জা, আইনজীবি সহকারী মীর ফজলুল করিম বাচ্চু, ডাঃ নাজমূল হক সরকার, কবি মধুসুধন মজুমদার, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুলকাদের মাস্টার, মাই টিভির জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক, যমুনা নিউজের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রত্যাশার নিবার্হী পরিচালক রুশদি আব্দুল বাতেন, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ, অয়ন, বার্তা সংস্থা আই এন এস বার্তা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক আব্দুস ছবুর, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের রটাঃ আব্দুল মান্নান ভূইয়া সহ শিার্থীবৃন্দ, এডওয়ার্ড কলেজের রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, পাইওনিয়ার ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিার্থীরা, আমরাই পারি জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

কোন মন্তব্য নেই