পৌরসভার উদ্যোগে শহরে রাস্তা দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা পৌরসভার উদ্যোগে শহরে রুপকথা রোড হতে পৈলানপুর মোড় পর্যন্ত রাস্তা দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযানের বিষয়ে পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যাতে সড়ক বা ফুটপাতের উপর কোনো ধরনের অবৈধ দোকান না বসে। এ ছাড়া সড়কগুলোতে যাতে যানজট না সৃষ্টি হয়, সেদিকে খেয়াল রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই