এলজিইডি’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
“সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং দেশব্যাপী দিবসটি প্রচার ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার আয়োজনে জেলা পরিষদের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম,সিনিয়র সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আরিফুর রহমানসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।


কোন মন্তব্য নেই