পাবনায় জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জাতীয় পাট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, পাট কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ জেলা পাট গবেষণা কর্মকর্তা গন।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। জেলার বিভিন্ন পাট স¤পর্কিত গবেষণা ও পাট বিক্রয় বিপনন এবং জেলা ভিত্তিক চাষির সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরনে জেলা কৃষি কর্মকর্তাগণকে সহানুভূতিশীল হবার আহব্বান জানান ।


কোন মন্তব্য নেই