পাবিপ্রবি এক মাস পর খুলছে ৮ ডিসেম্বর
ক্যাম্পাস প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬ দফা দাবী সম্বলিত আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) বন্ধ থাকার পর আগামী শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে বলে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল সমূহ এবং শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধূরী স্বাক্ষরিত ও সঙ্গীতা সিদ্দিকীর মেইল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিসি লাঞ্চিত হওয়ার ঘটনায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও অনির্দিষ্ট কালের জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের দাবী দাওয়া এখনো মেনে নেওয়অ হয়নি বলে জানিয়েছন শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই