পাবনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৯ জন করোনা রোগী শনাক্ত, জেলায় মোট ৭২
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
গত ২৪ ঘন্টায় পাবনায় সর্বোচ্চ ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজলোয় ৯ জন ও সুজানগর উপজলোর ৫, ঈশ্বরদী উপজেলায় ৩ ও আটঘরিয়া উপজেলায় ২ জন। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ জনে।
তবে, আজ শুক্রবার করোনা আক্রান্তদের মধ্যে সুজানগরে একজন ও আটঘরিয়া উপজেলায় একজন করে নিহত লোকের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই