Pabna



ঈশ্বরদীতে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত; মোট আক্রান্ত ৭ জন



ঈশ্বরদী, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ঈশ্বরদীতে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে ঈশ্বরদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বদিউল ইসলাম (৬১), রাজশাহীর চারঘাট থানার মাজাহারুল ইসলাম (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাকিবুল হোসেন (১৯)।

ডাঃ আসমা খান আরো জানান, গত ২রা জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকসহ মোট ১৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়।  শুক্রবার রাত আটটার দিকে এদের রিপোর্ট পাওয়া গেছে। এই রিপোর্টে ১৩৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে বলে তিনি জানিযেছেন।

রূপপুর পারমানবিক প্রকল্প সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত ৩ জন পারমানবিক প্রকল্পে কর্মরত নয়, তারা কাজে যোগদানের জন্য এসেছিল এবং তাদের যোগদানের পূর্বেই তাদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। আর আজ তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।

এব্যাপারে ঈশ্বরদী থানার ওসি তদন্ত জানান, বদিউল ও মাজাহারুলের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছে। তারা যে করোনায় আক্রান্ত হয়েছেন, এটা এখনও জানেন না। তাদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। কিন্তু রাকিবুলকে বারবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি এবং তার বর্তমান অবস্থানও জানা সম্ভব হয়নি।

এনিয়ে ঈশ্বরদী উপজেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোন মন্তব্য নেই