কুমারখালীর চরসাদীপুরে যুবকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১১ নং চরসাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আটরশি গ্রামে পৃর্ব শত্রুতার জেরে যুবকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তি হলেন সাদীপুর ইউনিয়নের আটরশি গ্রামের মোঃ দুলাল খাঁ এর ছেলে মোঃ সম্রার্ট খাঁ(১৫)।
এবিষয়ে নিহত সম্রাট এর বড় ভাই লিটন বলেন, গত ১/০৬/২০২০ সোমবার সকালে আমার ভাই দোকানে গেলে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের তোফায়েল মন্ডল, মানিক মন্ডল, উজ্জ্বল মন্ডল, মান্না, শিপন আমার ভাইকে মারতে থাকে আমি আমার ভাইয়ার চিৎকার শুনে ঠেকানোর জন্য গেলে আমাকেও মারে, তখন আমাদের দুই ভাইয়ের চিৎকারে প্রতিবেশি রনি, জাহিদ, রতনা, রেখাসহ যারা ঠেকাতে গিয়েছে তাদেরকেও কিল ঘুষি মেরে ওরা চলে যায়।
তখন স্থানীয় লোকজন আমাকে ও আমার ভাইয়কে নিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অামার ভাই সম্রাটের অবস্থা আরো খারাপ হলে পাবনা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।
আমার ভাই সম্রার্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।
সম্রার্টের মৃতুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ এবিষয়ে সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন মানিক মুঠোফোনে জানান, দুই গ্রুপের ঝামেলায় জিয়াইপাইপ দিয়ে এক জনকে পিটিয়েছে ছেলেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভারপ্রাপ্ত ককর্মকতা ওসি মোঃ মুজিবুর রহমান মুঠোফোনে জানান, ঘটনাটি জানতে পেরেছি ঘটনা স্থান সাদীপুর অাটরশি পদ্মা নদীর ওপার হওয়ার অাজকে যেতে পারিনি অাগামীকাল পুলিশ যাবে ও অাইনঅনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবো।
এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।


কোন মন্তব্য নেই