পৃথক ঘটনায় ভাঁড়ারায় বৃদ্ধকে গুলি ও আতাইকুলায় এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা, আটক তিন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
শহরের দিলালপুরে ট্রিপল মাডারের রেশ কাটতে না কাটতেই সদর উপজেলায় পৃথক ঘটনায় পাবনার ভাঁড়ারায় বৃদ্ধকে গুলি ও আতাইকুলায় এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূবত্তরা। আজ শনিবার ভোড় রাতে এই দুই হত্যাকান্ড হয়েছে। নিহতদুইজন হলেন, আতাইকুলা থানার মধুপুর পদ্মবিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০) ও ভাড়ারা খা পাড়ার মৃত কালু খার ছেলে হুকুম আলী খা (৭০)।
পাবনা সদর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। তবে রাতেই পদ্মবিলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন পুলিশ।
অপরদিকে স্থানীয়রা নিশ্চিত করেছেন ভাড়ারা ইউপি চেয়ারম্যানের সাথে অপর চেয়ারম্যঅন প্রাথী সুলতানের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূবেও সুলতানের বাবা-ও চাচা হত্যার শিকার হন। এরই জের ধরে হত্যাকান্ডটি হয়েছে বলেও ধারনা করছেন পুলিশ।
এদিকে করোনাকালে ট্রিপল মাডারের রেশ কাটতে না কাটতেই ওই রাতেই একের পর এক হত্যার ঘটনায় পাবনায় চরম আতংকিত হয়ে পরেছে লোকজন।
এদিকে করোনাকালে ট্রিপল মাডারের রেশ কাটতে না কাটতেই ওই রাতেই একের পর এক হত্যার ঘটনায় পাবনায় চরম আতংকিত হয়ে পরেছে লোকজন।

কোন মন্তব্য নেই