Pabna



পাবনায় ট্রিপল মার্ডারের চমকপ্রদ তথ্য পুলিশের হাতে, রবিবার প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার দিলালপুর এক বাড়ি থেকে স্ত্রী-কন্যাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ গুলি উদ্ধার করেন। নিহতরা হলো রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০) তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০)ও মেয়ে সানজিদা খাতুন (২৪)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছন। 

এ ঘটনায় অনেক চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। 

ঘটনার বিবরণ নিয়ে পাবনার পুলিশ সুপার রবিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন মিলনায়তনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিআই-১ আলমগীর হোসেন। তিনি পাবনায় কর্মরত সকল গনমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, রবিবার পাবনার পুলিশ সুপার স্যার বিস্তারিত জানাবেন। 

ঘটনার দিন শুক্রবার (৫ জুন) ঘটনাস্থলে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোন মন্তব্য নেই