পাবনায় ভূমি সেবা সপ্তাহ-১৯ পালিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
রাখব নিস্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি, নিজের জমির রাখাবো খবর খাজনা দিব বছর বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায়ও ভূমি সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালিসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে সামনে শেষ হয় এবং দিন ব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করে জেলা প্রশাসক জসিম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রাশাসক শাফিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোস্তাক আহমেদ প্রমুখ।
দিনব্যাপী মেলায় ভূমি গ্রহকদের সেবা প্রদান ও গ্রহকগণদের হাতে গাছ উপহার প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই