Pabna



পাবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচনে নীলদলের বিপর্যয়, সাধারন সম্পাদকসহ ২ টি পদে জয়ী

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ড. মোঃ ওমর ফারুক-উত্তম কুমার চৌধুরী প্যানেল থেকে সভাপতিসহ ১৩টি পদে এবং ড. হাসিবুর রহমান-ড. মোঃ ফজলুল হক এর (নীলদল) প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ দুইটি পদে বিজয়ী হয়েছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষনা করেন।
পাবিপ্রবি জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধূরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ড. মোঃ ওমর ফারুক প্যানেলের বিজয়ীরা সভাপতি ড. মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ গালিব হাসান, কোষাধ্যক্ষ বিমল কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য- দীপংকর কুন্ডু, মোঃ হাফিজুর রহমান, ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, অদিতি বিশ্বাস, মোঃ আশরাফুল ইসলাম, ড. শেখ রাসেল আল আহম্মেদ,  মোঃ আল - ফাহাদ ভূঁইয়া, এ. এইচ. এম. মুশফিকুর রহমান নবীন।
অপরদিকে (নীলদল) প্যানেলের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক ড. মোঃ ফজলুল হক এবং সদস্য মোঃ কামরুল হাসান।

কোন মন্তব্য নেই