Pabna



বেড়ায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলার বেড়া উপজেলায় নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার (২৭ জানুয়ারি ২০১৯) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া-দমদমা গ্রামের ব্রিজের নিচে কাগেশ্বরী নদী থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ বলেন, রবিবার সকালে ব্রিজের নিচে মরদেহ  দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে প্রাথমিক ধারণায় শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার মাস মনে হয়েছে বলেও জানান তিনি। মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কোন মন্তব্য নেই