Pabna



পাবিপ্রবি’র আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগীয় ক্রিকেট টূর্ণামেন্টে গণিত বিভাগকে হারিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। 
এই টুর্ণামেন্টে মোট ২১টি বিভাগ অংশ গ্রহন করেন। সাপ্তাহ ব্যাপী এই টুর্ণামেন্টে পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগ ১৮ রানে গনিত বিভাগকে পরাজিত করে চাম্পিয়ন হয়। 
খেলা শেষে পুরষ্কার বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. রোস্তম আলী ফরাজী, প্রো- ভাইস চ্যান্সেলর ড. আনোয়ারুল ইসলাম, কোষাধাক্ষ্য আনোয়ার পারভেজ খসরু, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ ও সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু। 

কোন মন্তব্য নেই