আতাইকুলার দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ বাঘায় আটক
রাজশাহী বাঘাতে ৫২ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ দুই ব্যক্তিকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
শুক্রবার বিকেল ৫টার দিকে বাঘা থানাধীন জোট কাদিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর এলাকার আরশেদ ভান্ডারীর ছেলে সারোয়ার হোসেন(২২) ও আতাইকুলা থানাধীন তেলকূপী এলাকার আবু সাইদের ছেলে নিজুম হোসেন(২০)।
জানা যায়, সারোয়ার হোসেনের বাবা আরশেদ ভান্ডারী আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাইক্রো ড্রাইভারের ছেলে নিজুম হোসেন।
বাঘা থানার এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে থানাধীন জোট কাদিরপুর একটি বাড়ীতে অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৫২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই