Pabna



সুজানগরে মসজিদে মসজিদে শাহিনুজ্জমান শাহিনের জন্য দোয়া মাহফিল


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:

পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সুস্থতা দীঘায়ু কামনা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গত শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। 
শাহিনুজ্জামান শাহিন ঢাকায় অবস্থান করায় এ সকল মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সহ সভাপতি মোসলেম উদ্দিন মুছা, যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন, আওয়ামীলীগ নেতা বারেক এফ রহমান, ইকবাল বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস.এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।  

কোন মন্তব্য নেই