Pabna



হাটখালী ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিশ্বব্যাপি মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে শিশু দের স্বাস্থ্যের প্রতি যতœশীল হতে পাবনার সুজানগর উপজেলা পরিষদের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও সুস্বাস্থ্য দুগ্ধবতী মায়েদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদে শিশু খাদ্য বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ। 



কোন মন্তব্য নেই