Pabna



হিজড়াসহ বিভিন্ন শ্রেনী পেশার জনগোষ্ঠির খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান জেলা সমাজসেবার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস পরিস্থিতিতে পাবনা জেলা সমাজসেবা কার্যালয় থেকে বিভিন্ন শ্রেণী পেশার দু:স্থ অসহায় ৫০৭ জন ব্যক্তিকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাজিক দুরত্ব বজায় রেখে এই সহায়তা কার্যক্রম শুরু করা হয়। এ সময় জনপ্রতি ৫০০ টাকা ও ১০ কেজি করে ভালমানের চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, সমাজসেবার উপ-পরিচালক রাশেদুল কবীর, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহকারি পরিচালক খন্দকার সরোয়ার জাহান, প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ প্রমুখ।  
এ সময় দলিত শ্রেণী, হিজড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী পেশার দু:স্থ ও অসহায়দের সহায়তা প্রদান করা হয়। সমাজ সেবার উপ-পরিচালক রাশেদুল কবীর বলেন, ভবিষ্যতেও মাননীয় প্রধানমন্ত্রীর এমন সহায়তা অব্যাহত থাকবে। সমাজসেবা অধিদফতর কর্তৃক অন্যান্য সহায়তা কার্যক্রম চলমান আছে।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আব্দুল মতীন খান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজকল্যাণ পরিষদ থেকে অর্থ সহায়তা প্রদান চলমান থাকবে বলে জানান।
প্রবশন অফিসার পল্লব ইবনে শায়েখ জানান, ৫শত ৭ জন ব্যক্তির তালিকা অনেক সতর্কতার সাথে করা হয়েছে যেখানে উপজেলা পরিষদ থেকে তালিকা এনে সফটওয়্যার দিয়ে যাচাই বাছাই করে ডুপ্লেকেসি যেন না হয় তা নিশ্চিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই