Pabna



জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম’র ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে ও পবিত্র ঈদকে সামনে রেখে গরীব, অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম। বুধবার সকালে  পাবনা শালগাড়িয়া মালিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ৫শত মানুষের এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ কালে তাজুল ইসলাম বলেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মজীবি মানুষ কর্মহীন পরেছে। এমন পরিস্থিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়  বিভিন্ন সময়ে সবজি বিতরণ, রমজানে ইফতারি বিতরণ ও আজ ৫ শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। এই করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দুর্যোগে ছাত্রলীগ অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান তিনি। 

এ সময় উপস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি জুনায়েদ উদ্দিন, সহ-সভাপতি চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম নিলয়, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মীর অকিল, পলিটেকনিক ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল মিয়া শান্ত, জেলা ছাত্রলীগ সদস্য এনামুল হক সৈকত, সদস্য মুস্তাকিম মুহিব, সদস্য সম্্রাট, ছাত্রলীগ নেতা শৈবালসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই