মালিগাছায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। থানায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ভ্যান চালক আব্দুর রহমানকে গ্রপ্তার করেছে।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক মুহায়মেনুল ইসলাম জানান, ৬ বছরের ওই শিশু বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিলো এসময় শিশুটিকে পাশের একটি কমিউনিটি ক্লিনিকে নিয়ে জোরপূর্ব ধর্ষণ করে একই গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান। পরে শিশুটির বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে করোনা পরিস্থিতি ও বিশেষ ছুটির কারণে আগামী শনিবার মেয়েটিকে ডাক্তারি পরিক্ষা করা হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই